Description
ACHINOL – একিনল অত্যন্ত কার্যকর ব্যথা ও ক্ষতনাশক তরল ঔষধ। বিভিন্ন ভেষজের সক্রিয় এসেন্সিয়েল অয়েল ও সারাংশ সমন্বয়ে একিনল তৈরী। এসব উপাদানে পর্যাপ্ত পরিমানে কার্যকর এলকালয়েড ও সক্রিয় অংশ বিদ্যমান থাকে। ক্যাম্পর, থাইমল, মেন্থল, ইউকেলিপটাস ও ক্যারাওয়ের মত অতি কার্যকরী ভেষজ সারাংশগুলো যে কোন কাটা ছড়ার ক্ষত, পোকার কামড়, ব্যথার অস্বস্থিতে নিরাময় দান করে। এছাড়া মাথাব্যথা, দাঁতব্যথা, দাস্ত, বমি নিরাময়েও একিনলের জুড়ি নেই।
মূল কার্যকারিতা (Key Indications):
মাথাব্যথা, কানব্যথা, দন্তশুল, পিঠের বেদনা, সর্দি, কাটা-ছড়া, কীট পতঙ্গের দংশন, পেটব্যথা, দাস্ত, উদরাময়, বমি, অজীর্ণ, পেটফাঁপা।
উপাদান (Composition):
প্রতি ৫ মিলিতে আছে- Camphor কাফূর ১.৬১ গ্রাম, Thymol সত্তে আজওয়াইন ০.৮১ গ্রাম, Menthol সত্তে পুদিনা ০.৪০ গ্রাম, Oil Eucalyptus রওগন ইউকেলিপতাই ০.৫২ মি.লি., Oil Pinus Longifolia রওগন ছনোবর ০.২৬ মি.লি. এবং অন্যান্য উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
২-৪ ফোঁটা দিনে ৪ বার পর্যন্ত ব্যবহার্য্য অথবা চিকিৎসকের পরামর্শমতে ব্যবহার্য্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে শীতল ও শুষ্ক স্থানে রাখুন। এ পর্যন্ত পরিলক্ষিত হয়নি। ৫ মিলি ও ১০ মিলির শিশি।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

Niloy Brone Lotion
No customer reviews yet
Be the first to review this product and share your experience.