Description
Intepain 100ml – শিশু জন্মের পর তার মায়ের কোলে লালন পালন হতে থাকে। অভিভাবকের উচিৎ এ সময়ে শিশুর প্রতি লক্ষ্য রাখা যাতে সুস্থ ও সবল শরীরে বেড়ে ওঠে। ছোট শিশুরা প্রায়ই পেটের পীড়ায় ভুগে থাকে। শিশুদের দাঁত উঠার সময় বদহজম, পেট ফাঁপা, পাতলা পায়খানা, পেটে ব্যথা ও পেট কামড়ানো পরিলক্ষিত হয়। ফলে শিশু প্রচুর কান্নাকাটি করে থাকে। উক্ত সমস্যাজনিত কারণে ইন্টিপেইন সব ঋতুতেই শিশুর জন্য প্রযোজ্য। ইন্টিপেইন উক্ত সমস্যা ছাড়াও শিশুর ক্ষুধামন্দাভাব দূর করে, পেট ফাঁপা রোধ করে, পায়খানা স্বাভাবিক করে, খাওয়ার রুচি বাড়িয়ে তোলে।
মূল কার্যকারিতা (Key Indications):
শিশুর পেট ফাঁপা, দাস্ত, অজীর্ণ ও দন্তোৎগমনকালীন উপসর্গে ফলপ্রদ।
উপাদান (Composition):
প্রতি ৫ মি.লি. তে আছে- Holarrhena কুড়চি ছাল ০.২ গ্রাম, Anithum sowa শুলফা বীজ ০.১৫ গ্রাম, Foeniculum বাদিয়ান ০.১৫ গ্রাম, Zingiber zerembet নরকচুর ০.১৫ গ্রাম, Trachyspermum ammi নান্খাহ্ ০.১০ গ্রাম, Carum carvi জিরা সফেদ ০.১০ গ্রাম, Zingiber officinale শুঁঠ ০.০৫ গ্রাম, Mentha piperita পুদিনা খুশ্ক ০.০৫ গ্রাম, Syzygiun aromaticum করণফুল ০.০১৫ গ্রাম ও অন্যান্য সহায়ক উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
৪ মাস পর্যন্ত বয়সে- ১০-১২ ফোঁটা দৈনিক ৩-৪ বার ৫ মাস থেকে ১২ মাস- ১ চা চামচ দৈনিক ৩-৪ বার তদুর্ধে ২-৪ চা চামচ দৈনিক ৩-৪ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শীতল ও শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। ভেষজ ঔষধ বিধায় তলানী জমতে পারে, সেবনের পূর্বে ঝাঁকিয়া নিবেন। ১০০ মি.লি. বোতলে লেবেল ও কার্টুনসহ বাজারজাত করা হয়।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

Demorhoid Cap.
No customer reviews yet
Be the first to review this product and share your experience.