Description
NELIGOUGH – দেহ থেকে রক্তের অপরিচ্ছন্ন বর্জিত অংশ বের করে রক্তধারাকে পরিস্কার পরিচ্ছন্ন করা, ফুসফুস এবং দেহাভ্যন্তরে O2 (অক্সিজেন) পৌঁছে দেয়া হলো শ্বাস-প্রশ্বাসের উদ্দেশ্য। O2 দেহে তাপ ও শক্তি সঞ্চারিত করে থাকে এবং জীবন প্রদীপ (রূহ) উজ্জ্বল ও সতেজ রাখে। ফুসফুসের বিভিন্ন প্রকার ক্রটির কারণে সূক্ষ্মতম শ্বাসনালীসমূহে অস্বাভাবিক তাপ কিংবা প্রদাহ সৃষ্টি হয়ে কাশি ও কফ জমা হয়ে থাকে এবং ফুসফুসের বায়ুপূর্ণ জায়গাগুলো দখল করে শ্বাস প্রশ্বাসে কষ্ট, হাঁচি ও কাশি সৃষ্টি হয়ে থাকে। Nelicough এ সব উপসর্গে ফুসফুসে জমে থাকা কফ বের করে দেয় এবং কফ/শ্লেষ্মাসমূহ নিঃস্বরণ করে ফুসফুসকে সতেজ রাখতে কার্যকর ভূমিকা পালন করে।
মূল কার্যকারিতা (Key Indications):
শুকনো কাশি, বুকে কফ জমা, সর্দি, হাঁপানী, জ্বর, শরীর ব্যথা ও নিউমোনিয়া নিরাময় করে এবং শ্বাসনালীর প্রদাহ দূর করে, ফুসফুসের জমাট বাঁধা কফ তরল করে।
উপাদান (Composition):
প্রতি ৫ মি.লি. তে আছে- Adhatoda vasica বর্গে আড়ুসা ১.০ গ্রাম, Cordia dichotama সাপেস্তান ০.১ গ্রাম, Glycyrrhiza glabra যষ্টি মধু ০.০৫ গ্রাম, Malva sylvestris তোখমে খেতমি ০.০৫ গ্রাম, Althaea officinalis তোখমে খোব্বাজী ০.০৫ গ্রাম, Nymphaea alba গুলে নিলূফর ০.০৫ গ্রাম, Centella asiatica থানকুনি ০.০৫ গ্রাম, Cydonia oblonga বিহিদানা ০.০৫ গ্রাম ও অন্যান্য উপাদান সংযুক্ত। । সূত্র ঃ ব. ন. ই. ফ.
সেবনবিধি (Dosage & Administration):
প্রাপ্ত বয়স্ক : ২ চা চামচ ঔষধ দৈনিক ২-৩ বার। অপ্রাপ্ত বয়স্ক : ৩ বছর থেকে ৭ বছর : ১/২ চা চামচ দৈনিক ২-৩ বার ৭-১২ বছর ঃ ১-২ চা চামচ দৈনিক ২-৩ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। গরম পানির সাথে সেবন করলে ভাল ফল পাওয়া যায়।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শিশুদের নাগালের বাইরে রাখুন। মাত্রাতিরিক্ত ঔষধ সেবন নিষেধ। এ ঔষধ সেবনে তন্দ্রাচ্ছন্নভাব হয় না। প্রাকৃতিক ঔষধ বলে তলানী পড়তে পারে তাই সেবনের পূর্বে বোতল ভালভাবে ঝাঁকিয়ে নিন। বোতলের ছিপি খোলার পর ভালভাবে বন্ধ করুন। ১০০ মি.লি. বোতলে লেবেল ও কার্টুনসহ বাজারজাত করা হয়।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

Ruba Oint.
No customer reviews yet
Be the first to review this product and share your experience.