Description
Newzyme – Botanical name: Strychnos nux-vomica পরিচিতি: এটি কুচিলা বীজ হতে বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা হয়।
মূল কার্যকারিতা (Key Indications):
কৃশতা, গ্যাস্ট্রিক, অম্ল -অজীর্ণ, বদহজম, কোষ্ঠবদ্ধতা, দৈহিক, স্নায়বিক অবসন্নতা, পিত্ত বা রক্তপ্রধান ধাতুর অমিতচারী ব্যক্তি যাদের পাকাশয় ও উদর সংক্রান্ত পীড়া এবং কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য ও অন্যান্য সংশ্লিষ্ট লক্ষণে কার্যকর। অম্ল ও অজীর্ণ, মুখে অম্ল বা তিক্ত স্বাদ। গ্যাস, টক ঢেকুর, বমি ও বার বার মলত্যাগের ইচ্ছা কিন্তু মলের পরিমাণ অল্প সে কারণে কোষ্ঠকাঠিন্যতায় ভুগতে থাকে। আহারের ১-২ ঘন্টা পর পেটে তীব্র ব্যথা হয় কিন্তু মলত্যাগের পর পেটের ব্যথা কমে যায়।
সেবনবিধি (Dosage & Administration):
শিশুদের ২০ ফোঁটা থেকে আধা চা-চামচ এবং প্রাপ্তবয়স্কদের ১ থেকে ২ চা-চামচ করে দিনে ২/৩ বার সামান্য পানিসহ অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
আলো থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে, শীতল ও শুষ্কস্থানে রাখুন। এ পর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। ভেষজ বিরুদ্ধতা: এ পর্যন্ত ভেষজ বিরুদ্ধতার কোন তথ্য পাওয়া যায়নি। ১৫, ৩০, ১০০ ও ২০০ মিলি, কার্টনসহ কাঁচ/পিইটি বোতল।
রেফারেন্স ও প্রস্তুত মান:
ইউনাইটেড স্টেটস হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

No customer reviews yet
Be the first to review this product and share your experience.