Description
NL Misali 450ml – আমাদের প্রতিদিনের গ্রহনকৃত সকল খাদ্যদ্রব্য থেকে দৈহিক ভিটামিন, আয়রন ও প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদান এর চাহিদা পূরণ হয় । সমন্বিত খাবার ও মানসম্পন্ন খাদ্য উপাদানের ঘাটতি থেকে দেহে আয়রন স্বল্পতা, ভিটামিন ‘এ’ ও ‘সি’ এর ঘাটতি এবং নানাবিধ স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় । NL মিছালী একটি সুসমন্বিত ভিটামিনাইজড, আয়রন সমৃদ্ধ ও অন্যান্য দৈহিক শক্তি পুনরুদ্ধারকারী প্রাকৃতিক ভিটামিন । ভিটামিন ‘এ’ ও ‘সি’র অভাব পূরণ, রক্ত স্বল্পতা নিবারন, স্নায়বিক ও দৈহিক শক্তি অক্ষুন্ন রাখতে NL মিছালী একটি মানসম্মত আদর্শ প্রাকৃতিক ভিটামিনাইজড সিরাপ ।
মূল কার্যকারিতা (Key Indications):
ভিটামিন ‘এ’ ও ’সি’ এর অভাব, স্নায়বিক দুর্বলতা, সাধারন দুর্বলতা, রক্তস্বল্পতা ও অবসাদ ।
উপাদান (Composition):
প্রতি ৫ মি.লি. এ আছে – Daucus carota গাজর ০.২০ গ্রাম, Emblica officinalis আমলা খুশক ০.১০ গ্রাম, Aquilaria agallocha আগর ০.০৫ গ্রাম, Amomum subulatum হীল কালাঁ ০.০৫ গ্রাম, Coriandrum sativum কাশনীয ০.০৫ গ্রাম, Cyperus rotundus সা’দ কূফী ০.০৫ গ্রাম, Elettaria cardamomum হীল খুর্দ ০.০৫ গ্রাম, Syzygium aromaticum করণফুল ০.০৫ গ্রাম, Valeriana officinalis সুমবুলুত-তীব ০.০৫ গ্রাম, Zingiber zerumbet যরম্বাদ ০.০৫ গ্রাম, Cinnamomum zeylanicum দারচিনি ০.০৫ গ্রাম, Rosa damascena গুলে সুর্খ ০.০৫ গ্রাম, Santalum album ছন্দল সফেদ ০.০৫ গ্রাম, Ocimum album রায়হান ০.০৫ গ্রাম, Usnea longissima উশনা ০.০৫ গ্রাম ও অন্যান্য সহায়ক উপাদান সংযুক্ত ।
সেবনবিধি (Dosage & Administration):
প্রাপ্ত বয়স্কঃ ১০ হতে ২০ মি.লি. (২-৪ চা চামচ) ২ থেকে ৩ বার অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেব্য ।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শিশুদের নাগালের বাইরে, শুষ্ক ও শীতল স্থানে রাখুন ; বোতলের মুখ খোলার পর কর্ক ভালভাবে বন্ধ করুন ; অধিক মাত্রায় ঔষধ সেবন নিষেধ । ১০০ মি.লি, ২০০ মি.লি. ও ৪৫০ মি.লি. বোতলে লেবেল ও কার্টনসহ বাজারজাত করা হয় ।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

No customer reviews yet
Be the first to review this product and share your experience.