Description
DEOLAX – উদ্ভিদ জগতের প্রাকৃতিক উপাদান সমন্বয়ে ডিওলেক্স ট্যাবলেট তৈরী। ডিওলেক্স যে দশটি উপাদানে তৈরী তাদের সমন্বিত ক্রিয়া (কোন অকারণ প্রতিক্রিয়া ছাড়াই), স্বাভাবিক প্রক্রিয়ায় কোষ্ঠপরিস্কার করতে সাহায্য করে। ডিওলেক্স একটি সুসমন্বিত (Well-balanced) রেচক। এটি তিনভাবে কাজ করে। ১। পিত্তরস নিঃসরণ বৃদ্ধি করে, মলের স্বাভাবিক গঠনে সাহায্য করে এবং আন্ত্রিক পথকে পিচ্ছিল রাখতে সাহায্য করে। ২। আন্ত্রিক পথের স্পন্দন বৃদ্ধি করে ও তার ফলে কোষ্ঠ পরিস্কারের প্রক্রিয়া নিশ্চিত হয়। ৩। আন্ত্রিক ফ্লোরা ও এনজাইমসমূহের স্বাভাবিক ক্রিয়া অব্যাহত রাখতে সাহায্য করে। ডিওলেক্স এমন একটি রেচক যার ব্যবহার অভ্যাসে পরিণত করে না, এই ঔষধ যেহেতু সর্বদৈহিক কার্যকারীতা সম্পৃক্ত, অতএব কোষ্ঠকাঠিন্যেই শুধু নয় কোষ্ঠকাঠিন্যজনিত পেটব্যথা, মাথাব্যথা এবং পেট ও আন্ত্রিক অস্বস্থি নিরাময়ে সাহায্য করে।
মূল কার্যকারিতা (Key Indications):
অভ্যাসজনিত ও পুরাতন কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত ও অপরিমিত কোষ্ঠ পরিস্কার এবং কোষ্ঠকাঠিন্যজনিত পেট ও অন্ত্রের ব্যথা, পুরাতন মাথাব্যথা এবং পেটের অস্বস্তি।
উপাদান (Composition):
প্রতিটি ডিওলেক্সে আছে- বর্গে সানা : ৯৫.০ মিগ্রা, বাদিয়ান : ৬৫.০ মিগ্রা,, ছিবর যর্দ : ৬৫.০ মিগ্রা, আছলুস্ – সূস : ৬৫.০ মিগ্রা, কালসিয়া নওরী : ৬৫.০ মিগ্রা, মাগ্নেশিয়া মিল্হী : ৬৫.০ মিগ্রা, গ্যাম্বুজ : ৬৫.০ মিগ্রা, আজওয়াইন খোরাসানী : ১৫.০ মিগ্রা এবং অন্যান্য সহায়ক উপাদান সংযুক্ত। সূত্র : ব. ন. ই. ফ.
সেবনবিধি (Dosage & Administration):
১-২ টি ট্যাবলেট দিনে ২ বার অথবা চিকিৎসকের নির্দেশমতে সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
পরিলক্ষিত হয়নি। ৫×১০ টি ট্যাবলেট ব্লিস্টার- এর প্যাকেট।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

No customer reviews yet
Be the first to review this product and share your experience.