Description
Dernil Marham Kharish 5gm – চামড়া বা ত্বক আমাদের শরীরের উপরিভাগ আবৃত রাখে। ত্বক ও ঘামের মাধ্যমে শরীর থেকে বর্জিত অংশ বের করে দেয়। ত্বক দৈহিক তাপের সমতা রক্ষা করে। যদি চর্মে কোনো প্রকার খুজলী, পাঁচড়া, দাঁদ, বিখাউজ হয়ে থাকে তবে উল্লিখিত কার্যাবলীর ব্যাঘাত ঘটে ও অস্বস্থিভাব হয়। এক্ষেত্রে ডারনিল ব্যবহার করলে কার্যকর ফল পাওয়া যায়।
মূল কার্যকারিতা (Key Indications):
খোস-পাঁচড়া, চুলকানী, দাদ, একজিমা ও পচন নিবারক।
উপাদান (Composition):
প্রতি ৫ গ্রামে আছে-Monoxide of lead মুর্দার সঙ্গ ০.৩৫৭ গ্রাম, Camphor কাফুর ০.৩৫৭ গ্রাম, Lawsonia inermis বর্গে হেনা ০.৩৫৭ গ্রাম, Zinc oxide ছফেদ জিস্ত ০.৩৫৭ গ্রাম, Soap stone সঙ্গে জরাহাত ০.৩৫৭ গ্রাম, Acacia leucophloea কাত ছফেদ ০.৩৫৭ গ্রাম, Mallotus philippinesis কামিলা ০.৩৫৭ গ্রাম, Kibrit কিবরীত মুছাফ্ফা ০.৭১৪ গ্রাম ও অন্যান্য সহায়ক উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
আক্রান্ত স্থান পরিস্কার ও শুকনো করে প্রয়োজনমত মলম দৈনিক ২-৩ বার লাগাতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শিশুদের নাগালের বাইরে রাখুন শীতল ও শুষ্ক স্থানে রাখুন ডারনিল খাবারের জন্য নহে ডারনিল ব্যবহার করার পর হাত সাবান দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন ৫ গ্রাম প্লাস্টিক কন্টেইনারে বাজারজাত করা হয়। ১০ গ্রাম টিউব এ প্যাকেটসহ বাজারজাত করা হয়।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

Blood Hemolin
Strobuksh
Cardirex
Alfatoon
Babylin
Pasilax
Diabuksh
Bron Cure Cream
Adad Syp.
Ruba Oint.
Scabia Ointment
Funci Oint.
Diadys
Action-X
Debax Oint.
Antico Syp.
Reumobuksh
NELIGOUGH
Rhemex Cap.
Blatadys Drops
No customer reviews yet
Be the first to review this product and share your experience.