Description
Entab Tablet – পঁচা, বাসি ও দূষিত খাবারের মাধ্যমে ডায়রিয়া ও ডিসেন্ট্রি (আমাশয়) রোগ ছড়ায়। Entamoeba Histolytica নামক পরজীবী দ্বারা এ রোগের বিস্তারলাভ করে। পঁচা, বাসি ও দূষিত খাদ্যদ্রব্য ও পানীয়ের মাধ্যমে এই রোগের জীবাণু মানবদেহে প্রবেশ করে তার বংশবৃদ্ধির মাধ্যমে বৃহদান্ত্রে প্রদাহ ও ক্ষতের সৃষ্টি করে। ফলে তলপেটে ব্যথা, পাতলা পায়খানা, দুর্গন্ধযুক্ত মিউকাস্ মিশ্রিত পায়খানা হয়। এ সব রোগের ক্ষেত্রে নিউ লাইফ এনট্যাব একটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন কার্যকরী ঔষধ।
মূল কার্যকারিতা (Key Indications):
পুরাতন আমাশয়, রক্ত আমাশয় ও দাস্তে উপকারী
উপাদান (Composition):
প্রতি ট্যাবলেটে আছে- সেনটেলা এসিয়াটিকা -থানকুনি ২৫০ মিগ্রাম ও অন্যান্য সহায়ক উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
প্রাপ্ত বয়স্ক ঃ ১-২টি ট্যাবলেট দৈনিক ৩ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পরামর্শ ঃ বাসি, অতি ঝাল, অধিক মসলাজাত খাবার, গুরুপাক খাবার বর্জনীয়।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শুষ্ক ও শীতল স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন। ৫×১০ টি ট্যাবলেট ব্লিষ্টারে বাজারজাত করা হয়।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

No customer reviews yet
Be the first to review this product and share your experience.