Description
Haemolife 100ml – লৌহ বা লোহা মানবদেহের রক্তের একটি অত্যাবশ্যকীয় উপাদান। পূর্ণ বয়স্ক মানবদেহে ৪-৫ গ্রাম লৌহ বিদ্যমান থাকে। এর মধ্যে ৬৫% থাকে হিমোগ্লোবিন। প্রতিনিয়ত প্রায় ৮০০ কোটি লোহিত কণিকা উৎপন্ন ও ধ্বংসপ্রাপ্ত হয় এবং প্রতিটি লোহিত কণিকা ১২৫ দিন পর্যন্ত জীবিত থাকে। দেহ হতে প্রতিনিয়ত উক্ত লোহিত কণিকা শারীরিক অসুস্থতা, বয়োঃপ্রাপ্ত মহিলাদের মাসিক ঋতুস্রাব, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে, প্রসবান্তিক রক্তক্ষরণে, শিশুকে এবং সন্তানদানে মায়ের দেহে লৌহস্বল্পতা ঘটে বিধায় বর্ধিত পরিমানে লৌহযুক্ত খাদ্যদ্রব্য ও রক্তবর্ধক ঔষধ (Haemolife) সেবন করা প্রয়োজন।
মূল কার্যকারিতা (Key Indications):
রক্তস্বল্পতা, রক্তে লোহিত কণিকার অভাব ও যকৃতের দুর্বলতায় উপকারী।
উপাদান (Composition):
প্রতি ৫ মি.লি. তে আছে-Foeniculum vulgare/Aq.dist. – আরক বাদিয়ান ৩.০ মিলি, Rosa damascena/Aq.dist.- আরক গুলাব ১.০ মিলি, Ferrous sulphate – ফেরাস সালফেট ০.০৭৫ গ্রাম ও অন্যান্য সহায়ক উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
প্রাপ্ত বয়স্ক : ২ চা চামচ ঔষধ দৈনিক ২-৩ বার আহারের পর সেব্য, অপ্রাপ্ত বয়স্ক : ৫-১২ বছর বয়সের জন্য ১-২ চা চামচ দৈনিক ২-৩ বার পানিসহ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। প্রাপ্ত বয়স্ক : ২ চা চামচ ঔষধ দৈনিক ২-৩ বার আহারের পর সেব্য অপ্রাপ্ত বয়স্ক : ৫-১২ বছর বয়সের জন্য ১-২ চা চামচ দৈনিক ২-৩ বার পানিসহ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
সঠিক মাত্রায় সেবনে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে এর মূল উপাদানসমূহ ফুসফুস ও ব্রংকাইয়ের উপর ক্রিয়াশীল বিধায় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। প্রাকৃতিক ঔষধ বিধায় কিছুটা তলানী পড়তে পারে।,খাওয়ার পূর্বে ঝেঁকে নিন, শিশুদের নাগালের বাইরে রাখুন । আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া, ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

No customer reviews yet
Be the first to review this product and share your experience.