Description
Lipo Sharbat Deenar 200ml – ইউনানী চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় শরীরের তিনটি প্রধান অঙ্গের মধ্যে লিভার (যকৃত) একটি। আর দেহের পোষণকারী প্রাকৃতিক রসসমূহ যথাযথ উৎপাদনের জন্য ভুক্ত খাদ্যদ্রব্যসমূহ সুষ্ঠুভাবে হজম ও পরিপাক হওয়া প্রয়োজন। এ হজম প্রক্রিয়ায় Liver (যকৃত) একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। Lipo যকৃতের ক্রিয়াবর্ধক পদার্থসমূহকে (Enzymes উজ্জীবিত করে যকৃতের প্রদাহ, ব্যাথা, ফোলা ও নিষ্ক্রিয়তা দূর করে। পরিপাকনালীর ত্রুটি দূর করে কোষ্ঠ পরিষ্কারে সহায়তার মাধ্যমে যকৃতকে সুস্থ ও কার্যকর রাখে। যকৃতের রোগ জন্ডিস, হেপাটাইটিস ইত্যাদি নিরাময় করে।
মূল কার্যকারিতা (Key Indications):
যকৃতের প্রদাহ, যকৃত বড় হওয়া, জন্ডিস, ফুসফুসের আবরক ঝিল্লী প্রদাহ, শোথ (Oedema), ক্ষুধামন্দা ও কোষ্ঠকাঠিন্যে (Constipation) কার্যকর।
উপাদান (Composition):
প্রতি ৫ মি.লি. তে আছে- বৈজ্ঞানিক নাম বাংলা/ ইউনানী নাম পরিমাণ Cichorium endivia বেখে কাসনী ৪০০ মিগ্রা, Cichorium endivia (seed) তোখ্মে কাসনী ২০০ মিগ্রা, Rosa damascena গুলে সূর্খ ২০০ মিগ্রা, Nymphaea alba গুলে নিলুফর ১০০ মিগ্রা, Onosma bracteatum বর্গে গাওজবান ১০০ মিগ্রা, Cuscuta reflexa তোখ্মে কছূছ ১৫০ মিগ্রা, Rheum emodi রেউচিনি ৩০০ মিগ্রা ও অন্যান্য সহায়ক উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
প্রাপ্ত বয়স্ক : ৩-৬ চা চামচ দৈনিক ২ বার সেব্য। অপ্রাপ্ত বয়স্ক : ১-২ চা চামচ ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনীয়।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শীতল ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন। বোতল খোলার পর ছিপি ভালভাবে বন্ধ করুন। ১০০ মি.লি., ৪৫০ মি.লি. বোতলে লেবেল ও কার্টুনসহ বাজারজাত করা হয়।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

Debax Oint.
No customer reviews yet
Be the first to review this product and share your experience.