Description
Rheumalife Tablet – আমাদের শরীরে রক্তের একটি উল্লেখযোগ্য উপাদান হল ইউরিক এসিড, একটি নির্দিষ্ট মাত্রায় সর্বদাই রক্তে বিরাজ করে। সাধারণতঃ বয়স বৃদ্ধির সাথে সাথে Uric Acid- এর মাত্রা বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে। তাছাড়া রক্তের কোনো সমস্যা বা অসুস্থতা দেখা দিলে এ মাত্রা বেড়ে যেতে পারে। উক্ত Uric Acid – এর মাত্রা বৃদ্ধির সাথে সাথে শরীরের অস্থি সন্ধির (Bone Joint) মধ্যে যে সাইনোবিয়াল ফ্লুইড (Sinobial Fluid) থাকে তার সাথে বিক্রিয়া করে Mono Sodium Urate Cristal (মনো-সোডিয়াম ইউরেট ক্রিস্টাল) এর তলানি/দানা পড়ে। ফলে উক্ত Sinobial Fluid- এর মাত্রা গাঢ় হয়ে যায় বিধায় সন্ধির (Joint) স্থানসমূহ স্বাভাবিক নড়াচড়া বা চলাফেরা করতে পারে না ও এতে ব্যথা থাকে। যাকে গেটেবাত বলে এবং এক্ষেত্রে সংযুক্ত স্থানে ব্যথাও অনুভূত হয়। এ সকল সমস্যাজনিত ক্ষেত্রে রিমালাইফ চমকপ্রদ কাজ করে।
মূল কার্যকারিতা (Key Indications):
গেঁটে বাত (Gout), সাইটিকা, সন্ধিবাত, বাত ব্যথা ও বেদনানাশক।
উপাদান (Composition):
প্রতি ট্যাবলেটে আছে- অরচিস লেটিফুলিয়া- বূযীদান ২৫০ মিগ্রা, অপারকুলিনা টারপিথাম- তুরবুদ মুজাওয়াফ ২৫ মিগ্রা, কলসিকাম লুটিয়াম- সূরঞ্জান শিরীন- ২০ মিগ্রা, বালছামোডেনড্রন গুগুলা- মুকিল মুছাফ্ফা ৫ মিগ্রা, এলো বারবাডেনসিস- ছিব্র যর্দ ৫ মিগ্রা, ইন্ডিগোফেরা টিংচুরিয়া- হাব্বুন্ – নীল ৫ মিগ্রা ও অন্যান্য উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
১-২ টি ট্যাবলেট প্রতিদিন ২ বার আহারের পর হালকা গরম পানিসহ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শিশুদের নাগালের বাইরে রাখুন। শীতল ও শুষ্ক স্থানে রাখুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন উচিৎ নহে। ৫×১০ টি ট্যাবলেট ব্লিষ্টার প্যাকে বাজারজাত করা হয়।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

No customer reviews yet
Be the first to review this product and share your experience.