Description
Stomalife – আমরা দৈনন্দিন জীবনে যে ছয় ধরণের খাবার গ্রহণ করে থাকি, উক্ত খাদ্যদ্রব্যকে সহজ ও শরীরের শোষণ উপযোগী করে তোলার জন্য পাকস্থলীর অম্লরস (HCI)- হাইড্রোক্লোরিক এসিড ও পেপসিনোজেন নামক সুপ্ত এনজাইম প্যারাইটাল কোষ বা অক্সিন্টিক কোষ (Parietal cell or Oxyntic cell) হতে নিঃসৃত হয়ে কার্যকরী (Pepsin) পেপসিন তৈরি করে, যা আমিষ জাতীয় (Proteins) খাদ্যকে পরিপাক করে। মানুষের খাদ্যাভ্যাস নিয়ম-অনিয়ম, গুরুপাক খাদ্যে অজীর্ণতা, অপ্রয়োজনে মাত্রাতিরিক্ত আহার, রাত্রি জাগরণ, অত্যধিক মানসিক চিন্তা, বিভিন্ন জীবাণু দ্বারা ক্ষুদ্রান্ত্র আক্রান্ত হওয়া, বদহজম, পেটফাঁপা, বুকজ্বালা, অজীর্ণতা, পেটব্যথা, ক্ষুধামন্দাসহ নানা প্রকার জটিলতা সৃষ্টি হতে পারে। স্টমালাইফ (Stomalife) খাদ্যদ্রব্যের শর্করা, স্নেহ ও আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ও এনজাইমসমূহ উজ্জীবিত করে এবং পরিপাকতন্ত্রের কার্যকে সতেজ, স্বাভাবিক ও হজমের বিঘ্নজনিত সব উপসর্গ দূর করে এবং খাদ্যদ্রব্যের পরিপাক নিশ্চিত করে ও উদরে জমা বায়ুকে দ্রবীভূত করে স্বস্তি আনয়ন করে।
মূল কার্যকারিতা (Key Indications):
অরুচি, ক্ষুধামন্দা, বদহজম ও পেট ফাঁপায় উপকারী।
উপাদান (Composition):
প্রতি ৫ মি.লি. তে আছে- Trachyspermum ammi নান্খাহ্ ০.৩৫ গ্রাম, Alpinia galangal খূলঞ্জান ০.১৭৫ গ্রাম, Flacourtia cataphracta যর্নব ০.১৭৫ গ্রাম, Zingiber zerembet যরম্বাদ ০.১৭৫ গ্রাম ও অন্যান্য উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
প্রাপ্ত বয়স্ক : ২-৪ চা চামচ দৈনিক ২-৩ বার আহারের পর সেব্য। অপ্রাপ্ত বয়স্ক : ৩ বছর থেকে ৭ বছর : ১/২ চা চামচ থেকে ১ চা চামচ ৭ বছর থেকে ১২ বছর : ১-২ চা চামচ দৈনিক ২-৩ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শীতল ও শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। ভেষজ ঔষধ বিধায় তলানী জমতে পারে, সেবনের পূর্বে ঝাঁকিয়া নিবেন। ১০০ মি.লি. ও ৪৫০ মি.লি. বোতলে লেবেল ও কার্টুনসহ বাজারজাত করা হয়।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

No customer reviews yet
Be the first to review this product and share your experience.