Description
Dermaton Capsule – ডার্মাটন ক্যাপসুলে ব্যবহৃত ভেষজ উপাদানসমূহে কার্যকর উপক্ষার (Alkalloid), তিক্ত উপাদান (Bitter Principle), উদ্বায়ী তৈল (Volatile oil), অনুদ্বায়ী তৈল (Fixed oil) বিদ্যমান আছে। তাছাড়া, সোনাপাতায় সেনোসাইড, এনথ্রাকুইনোন, চন্দনে সেন্টালোল, চুবচীনীতে টারপেথিন, গোলাপে এসকরবিক এসিড বিদ্যমান থাকায় এগুলো দেহের ক্ষতিকর, বর্জ্যসমূহকে মলের মাধ্যমে নিষ্কাশিত করে দেয়। ওশবা সেবনে ত্বকের প্রদাহ, ত্বকবিকৃতি, চুলকানী, খোসপাচড়া, চর্মের এলার্জি নিরাময় করে। কোষ্ঠকাঠিন্য হলে অপ্রয়োজনীয়, বিষাক্ত (Toxin) পদার্থসমূহ পুনরায় শোষিত হয়ে অন্ত্র থেকে রক্তে ফিরে এসে রক্ত বিকৃতি বা চর্মরোগ সৃষ্টি করে। এক্ষেত্রে ওশবা সেবনে কোষ্ঠ পরিষ্কার হয়ে দেহকে টক্সিন ও চর্মরোগমুক্ত রাখে।
মূল কার্যকারিতা (Key Indications):
রক্ত পরিস্কারক, কোষ্ঠ পরিস্কারক, চর্মরোগ নিবারক।
উপাদান (Composition):
প্রতি ক্যাপসুলে আছে- Cassia angustifolia বর্গে সানা ৫৬.০০ মিগ্রা, Santalum album ছন্দল সফেদ ৪২.৫০ মিগ্রা, Smilax china চূবচিনী ৪২.৫০ মিগ্রা, Rosa damasceena গুলে সূর্খ ৪২.৫০ মিগ্রা, ও অন্যান্য কার্যকরী উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
১টি করে ক্যাপসুল দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শিশুদের নাগালের বাইরে রাখুন। শীতল ও শুষ্কস্থানে রাখুন। ৫×১০টি ব্লিস্টারবদ্ধ ক্যাপসুলের বাক্স।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

Scabia Ointment
Bron Cure Cream
Sanguinaria Nit-3X
Reumobuksh
Pasilax
Diabuksh
Blood Hemolin
Blatadys Drops
Azmabuksh Tab
Cardirex
Ruba Oint.
Antico Syp.
Demorhoid Cap.
Debax Oint.
Rhemex Cap.
Funci Oint.
No customer reviews yet
Be the first to review this product and share your experience.