Description
Pepticid Capsule – পেপটিসিড কার্যকরভাবে অম্লাধিক্য নিয়ন্ত্রণ করে এবং আনুষঙ্গিক উপসর্গসমূহ দ্রুত দূর করে। গ্লিসারহিজা গ্লেবরা’য় যে সব কার্যকরী উপাদান রয়েছে তার মধ্যে গ্লাইকোসাইড্স (গ্লিসারহিজিনসহ), স্টেরলস, ফ্লেভোনয়েড্স সবিশেষ উল্লেখযোগ্য। গ্লিসারহিজিনের অন্তর্গত কম্পোনেন্ট (উপাদানাংশ) পেট ও অন্ত্রের ক্ষত নিরাময়ে সাহায্য করে। পাকস্থলীর মিউকাস মেমব্রেন এর উপর পেপটিসিডের প্রশান্তিদায়ক ক্রিয়ার ফলে পাকস্থলীর অস্বস্তি ও ব্যথার দ্রুত উপশম হয়।
মূল কার্যকারিতা (Key Indications):
অম্লাধিক্য, গ্রহণী, পাকস্থলী ও অন্ত্রের ক্ষত এবং তদজনিত অন্যান্য উপসর্গ।
উপাদান (Composition):
প্রতি ট্যাবলেটে আছে- গ্লিসারহিজা গ্লেবরা মূল এর মিহি চূর্ণ ২২৫.০০ মিগ্রা গ্লিসারহিজা গ্লেবরা মূল এর শুষ্ক নির্যাস ০.১৭৫ গ্রাম এবং অন্যান্য উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
১-২ টি ট্যাবলেট দিনে ২-৩ বার আহারের ৩০ মিনিট পূর্বে অথবা চিকিৎসকের নির্দেশমতে সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শীতল ও শুষ্কস্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন। ৫×১০ টি ট্যাবলেট ব্লিষ্টার এর প্যাকেট।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

No customer reviews yet
Be the first to review this product and share your experience.