Description
Trical Capsule – বয়ঃসন্ধির সাথে সাথে প্রত্যেকটি নারীর প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের একটি নির্ধারিত সময়ে রক্তস্রাব হয় এবং বৈবাহিক সূত্রে আবদ্ধ হলে সন্তান ধারণকালে উক্ত রক্তস্রাব বন্ধ থাকে। সন্তান জন্মের পর সন্তানকে দুগ্ধদানকালে মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটে। এ দুগ্ধ প্রদানের কারণে মায়ের শরীরে বিভিন্ন মৌলিক উপাদানের সাথে Calcium (ক্যালসিয়াম), আয়রণেরও ঘাটতি দেখা দেয়। তাছাড়া ঋতুস্রাবকালীন অপরিস্কার ন্যাপকিন বা কাপড় ব্যবহার করলে মহিলারা Leucorrhoea রোগে আক্রান্ত হন। লিউকোরিয়া Trichomona নামক পরজীবী দ্বারা সংক্রমিত হয়। উক্ত পরজীবী অপরিস্কার পানি বা ন্যাপকিনের মাধ্যমে মহিলাদের যোনিপথে প্রবেশ করে বংশবৃদ্ধির মাধ্যমে লিউকোরিয়া রোগ বিস্তার লাভ করে। এ সকল উপসর্গে Trical ভাল কাজ করে। তাছাড়া এটি আয়রণ ও ক্যালসিয়ামের অভাবও পূরণ করে।
মূল কার্যকারিতা (Key Indications):
শ্বেতপ্রদর ও আয়রণ ক্যালসিয়াম অভাবজনিত রোগসমূহের ক্ষেত্রে ব্যবহার্য।
উপাদান (Composition):
প্রতি ক্যাপসুলে আছে- এরিকা কেটেচু ফ্লাওয়ার- গুলে ফূফল ১৬০.০০ মিগ্রা, বুটিয়া মনস্পারমা- গোন্দ ঢাক ১৬০.০০ মিগ্রা, ক্যালসিনেড স্টেনাম মেটালিকাম- কুশতা কল্য়ী ১০.০০ মিগ্রা, ক্যালসিনেড করালিয়াম রুব্রাম- কুশতা মারজান ১০.০০ মিগ্রা, ক্যালসিনেড অ্যাগ সেল- কুশতা বয়জা ১০.০০ মিগ্রা ও অন্যান্য উপাদান সংযুক্ত।
সেবনবিধি (Dosage & Administration):
প্রাপ্ত বয়স্ক ঃ প্রতিদিন ১-২টি ক্যাপসুল ১-২ বার দুধসহ সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
মহিলাদের জন্য প্রযোজ্য। ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। প্রতি বাক্সে ১০×০৫ ব্লিষ্টার প্যাকে বাজারজাত করা হয়।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

Action-X
No customer reviews yet
Be the first to review this product and share your experience.