Description
Diadys – দূষিত খাবার ও পানীয় গ্রহণের ফলে বদহজম, পাতলা পায়খানা ও স্বল্প মলমিশ্রিত শ্লেষ্মা (Mucous) বারবার নির্গত হওয়াকে আমাশয় (Dysentery) বলা হয়। Entamoeba Histolytica নামক এক ধরনের প্রোটোজোয়ার সংক্রমণে এ রোগ সৃষ্টি হয়। দূষিত খাদ্য দ্রব্য ও পানীয়ের মাধ্যমে এ জীবাণু মানবদেহে প্রবেশ করে বংশবৃদ্ধির মাধ্যমে বৃহদান্ত্রে প্রদাহ ও ক্ষতের সৃষ্টি করে, যার ফলে তলপেটে ব্যথা ও বারবার নরম দুর্গন্ধযুক্ত আম বা মিউকাস মিশ্রিত পায়খানা হয়। তাছাড়া Giardia Lamblia (জিয়ারডিয়া) নামক অন্য এক ধরনের পরজীবী দ্বারা শিশুরা আক্রান্ত হয়। উক্ত প্রোটোজোয়ার ফ্লাজেলা থাকে যাদ্বারা সে চলাফেরা করে। এ পরজীবী দ্বারা শিশুরা আক্রান্ত হলে শিশুদের তলপেটে ব্যথা অনুভূত হয় ও মাঝে মাঝে তলপেট কামড়ায়। ফলে শিশুরা কান্নাকাটি করে। এ সকল উপসর্গে Diadys ব্যবহার করলে চমকপ্রদ ফল পাওয়া যায়।
মূল কার্যকারিতা (Key Indications):
আমাশয়, পুরনো আমাশয় ও ডায়রিয়ায় বিশেষ উপকারী। এছাড়া এটি জিয়ারডিয়াসিস (Giardiasis) ট্রাইকোমোনিয়াসিসে (Tricomoniasis) ভাল কাজ করে।
উপাদান (Composition):
প্রতি ৫ মি.লি. তে আছে- Aegle marmelos বেলগিরি তাজা ১.০ গ্রাম, Holarrhena antidysenterica কুড়চি ছাল ০.৫ গ্রাম ও অন্যান্য সহায়ক উপাদান সংযুক্ত ।
সেবনবিধি (Dosage & Administration):
প্রাপ্ত বয়স্ক : ২ চা চামচ দৈনিক ২-৩ বার সেব্য অপ্রাপ্ত বয়স্ক : ৩ মাস থেকে ৬ মাস শিশুর জন্য ঃ ১/৪ চা চামচ থেকে ১/২ চা চামচ ৭ মাস থেকে ৩ বৎসরের শিশুর জন্য ঃ ১/২ চা চামচ থেকে ১ চা চামচ, ৩ বছর থেকে ৭ বছর পর্যন্ত ঃ ১ থেকে ২ চা চামচ সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা ও সংরক্ষণ (Safety & Storage):
শিশুদের নাগালের বাইরে রাখুন, অধিক মাত্রায় সেবন নিষেধ। ভেষজ ঔষধ বিধায় তলানী জমতে পারে, সেবনের পূর্বে ঝাঁকিয়া নিবেন। ৬০ মি.লি. বোতলে লেবেল ও কার্টুনসহ বাজারজাত করা হয়।
রেফারেন্স ও প্রস্তুত মান:
১। বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ২। ইনডিজিনাস ড্রাগস অব ইন্ডিয়া- আর.এন.চোপরা, ইন্ডিয়া ৩। স্টান্ডার্ডাইজেশন অব সিঙ্গেল ড্রাগস অব ইউনানী মেডিসিন-সি.সি.আর.ইউ.এম, ভারত সরকার (প্রতিষ্ঠান বরাবর যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়।)
প্রস্তুতকারক: নিউ লাইফ এন্ড কোং (প্রাঃ) লিঃ (New Life & Co. (Pvt.) Ltd.)

Skin-X
No customer reviews yet
Be the first to review this product and share your experience.